সংগঠনের নেতারা রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। এরপর দুদক চেয়ারম্যান বরাবর তদন্তের দাবি জানিয়ে চিঠি দেন তারা।
সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের একটি সিন্ডিকেট গোপন চুক্তির মাধ্যমে নিউমুরিং, লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে চেষ্টা করে।
চিঠিতে, বন্দর চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টাসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
দেশপ্রেমিক নাগরিক সমাজের মুখপাত্র মো. আল আমিন হোসেন ও সহ-মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী ও সাবেক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও সাবেক নৌ উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের নামেও অভিযোগ করেন।
]]>

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·