শনিবার (১১ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। বিস্ময়করভাবে দলের প্রধান গোলদাতা হ্যারি কেইন পুরো ম্যাচেই বেঞ্চে বসে সতীর্থদের দাপট উপভোগ করেন।
ম্যাচের নবম মিনিটেই কাছ থেকে হেড করে চলতি মৌসুমে দলের ১০১তম গোলটি করেন জামাল মুসিয়ালা। এর মাধ্যমে ১৯৭১/৭২ মৌসুমে নিজেদের গড়া ১০১ গোলের রেকর্ড স্পর্শ করে বায়ার্ন।
আরও পড়ুন: রোনালদোর গোলের রাতে আল নাসরের ইতিহাস
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে লিওন গোরেটজকা গোল করে বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে দেন। এরপর গোলের মিছিলে যোগ দেন মাইকেল ওলিস, নিকোলাস জ্যাকসন এবং রাফায়েল গুয়েরেইরো।
২৯ ম্যাচেই বায়ার্নের গোলসংখ্যা এখন ১০৫, যেখানে এখনও পাঁচ রাউন্ড বাকি। ফলে রেকর্ডটি আরও অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।
শুধু রেকর্ড নয়, শিরোপার দৌড়েও অনেকটা এগিয়ে গেছে বায়ার্ন। ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে।

১৬ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·