রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
আরও পড়ুন: রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
পুলিশের একটি সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় ওই শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করা হচ্ছিল। ওই শিশুর পরিবার থানায় মামলা করেছে। সেই মামলায় রোববার রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·