নতুন সূচি অনুযায়ী, আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৭ মার্চ তাদের প্রতিপক্ষ হবে মৌরিতানিয়া এবং ৩১ মার্চ মুখোমুখি হবে জাম্বিয়া।
মূলত, আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষবারের মতো খেলতেই এই দুটি ম্যাচ আয়োজন করা হয়েছে। নেতৃত্বে থাকবেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
সূচি চূড়ান্ত হওয়ার আগে বেশ জটিল পরিস্থিতির মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে। প্রথমে স্পেনের সঙ্গে ‘ফিনালিসিমা’ এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল হয়। পরে গুয়াতেমালার সঙ্গে ম্যাচ নির্ধারিত হলেও ফিফার নিয়মে বাধা পড়ে সেটিও ভেস্তে যায়। একই আন্তর্জাতিক বিরতিতে ভিন্ন মহাদেশে একাধিক ম্যাচ খেলার বিধিনিষেধ থাকায় অনুমোদন পায়নি এই ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট পেতে ‘ডু অর ডাই’ ম্যাচ, দলে ফিরলেন কিয়েসা
এদিকে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি তার ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। পাশাপাশি আলোচনায় থাকা তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও জোয়াকিন পানিচেলিকেও রাখা হয়েছে স্কোয়াডে।
তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে জিয়ানলুকা প্রেস্তিয়ানির অন্তর্ভুক্তি। ভিনিসিউসকে ঘিরে বর্ণবাদ বিতর্কে জড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হলেও স্ক্যালোনির পরিকল্পনায় জায়গা পেয়েছেন এই তরুণ ফুটবলার।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·