গুলির সময় ‘ট্রাম্পকে ফেলে’ টেবিলের নিচে চলে যান তার স্ত্রী মেলানিয়া!

১ সপ্তাহে আগে
ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সম্প্রতি গোলাগুলির সময়ের এক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে, ওই ঘটনার সময় মেলানিয়া ট্রাম্প তার স্বামী, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে ‘নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার’ দিয়েছেন।

সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস ইউএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অনলাইনে প্রশংসার পাশাপাশি উপহাসও কুড়িয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া। কারণ ফুটেজে দেখা গেছে, তিনি ট্রাম্পের কাছে যাওয়ার আগে দ্রুত নিজেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন।

 

গেল ২৫ এপ্রিল, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ২৬ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির শব্দ শোনা যায়।

 

ট্রাম্প ও মেলানিয়া দু’জনকেই দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বের করে আনা হয়। তাদের সঙ্গে জেডি ভ্যান্সকেও বের করে আনা হয়, যাকে সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চ থেকে নামিয়ে আনেন। 

 

Melania Trump 'saves herself' as she's accused of 'leaving' Donald during WHDC shootinghttps://t.co/4vJc7oFplr

— ExpressUSNews (@ExpressUSNews) April 26, 2026

 

ঘটনার পর, বিশৃঙ্খল পরিস্থিতির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় এবং দর্শকরা মন্তব্য করেন, প্রেসিডেন্টের আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ‘এক মুহূর্তও দেরি করেননি’ মেলানিয়া।

 

ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেলানিয়া ও ডনাল্ড ট্রাম্প মঞ্চে ক্যারোলিন লেভিট এবং জেডি ভ্যান্সের পাশে বসে মেন্টালিস্ট পার্লম্যানের একটি পারফরম্যান্স উপভোগ করছেন। 

 

আরও পড়ুন: প্রেসিডেন্টের পদ এত বিপজ্জনক জানলে নির্বাচনে দাঁড়াতাম না: ট্রাম্প 

 

ডেইলি এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মেলানিয়া টেবিলের নিচে চলে যান। সিক্রেট সার্ভিস এজেন্টরা তার ৭৯ বছর বয়সি স্বামীর কাছে পৌঁছানোর আগেই তিনি এই কাজ করেন। বাকি অতিথিরাও একই পথ অনুসরণ করেন এবং এরপর ফার্স্ট কাপল ও জেডি ভ্যান্সকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেয়া হয়।

 

এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই তাদের মতামত জানাতে শুরু করেন এবং ৫৬ বছর বয়সি মেলানিয়া ঠিক কতটা ‘দ্রুত’ আত্মরক্ষার জন্য বসে পড়েছিলেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন।

 

হাসির ইমোজি দিয়ে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সিক্রেট সার্ভিস কাছে আসার আগেই মেলানিয়া মাথা নিচু করে ফেলেন। তিনি নিজেকে বাঁচিয়েছেন।’

 

অন্য একজন মন্তব্য করেছেন, ‘দেখুন মেলানি কত দ্রুত টেবিলের নিচে লুকিয়ে গেছে। সে তাকে (ট্রাম্প) সেখানেই (মঞ্চে) ফেলে রেখে চলে যায়।’

 

এদিকে তৃতীয় একজন ফেসবুক ব্যবহারকারী একটি হাসতে হাসতে কান্নার ইমোজির সাথে লিখেছেন, ‘আপনি কি দেখেছেন মেলানিয়া কত দ্রুত, তড়িঘড়ি করে টেবিলের নিচে ঢুকে গেল?!!’ আর চতুর্থ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘মেলানিয়া সত্যিই খুব দ্রুত মুভ করেছেন।’

 

আরও পড়ুন: হামলাকারীর ‘সম্ভাব্য’ টার্গেট ছিলেন ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তারা: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

 

পঞ্চম একজন ঠাট্টা করে বলেছেন, ‘মেলানিয়া বিদায় জানিয়ে সরে পড়েছে।’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘মেলানিয়াকে দ্বিতীয়বার বলার দরকার হয় না।’

 

সূত্র: ডেইলি এক্সপ্রেস ইউএস

]]>
সম্পূর্ণ পড়ুন