সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় প্রথমবার গুলির ঘটনা ঘটে। আহত রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।
জানা যায়, ডাকাতির অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি রাজুর পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক মো. ফারুক দ্রুত গাড়িটি চালিয়ে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় তারা পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন: পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেয়া হয়।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, ‘লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পেয়েছি আমরা। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।’
]]>
২১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·