গায়ে ধাক্কা লাগা নিয়ে ভৈরবে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ভৈরবে গায়ে ধাক্কা লাগা নিয়ে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের তারাগাঁজীর বাড়ির লোকজন খাঁ বাড়ির লোকজনের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়,খাঁ বাড়ি ও তারাগাঁজীর বাড়ির লোকদের মধ্যে ঈদের আগে থেকেই ছোটখাট ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে দরবার হত্তয়ার কথা থাকলেও তারাগাঁজীর বাড়ির লোকজন দরবারে বসতে রাজি হননি।

 

আজ দুপুরে সিরাজ পাগলা মাজারে ওরস চলাকালে খাঁ বাড়ির ছেলেদের গায়ে ধাক্কা মারে তারাগাঁজীর বাড়ির ছেলেরা। এ নিয়ে দুপক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে রাত ৮টার পর তারাগাঁজীর বাড়ির লোকজনের সঙ্গে খাঁ বাড়ির লোকদের সংঘর্ষ বাধে।

 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দু’পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

 

প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত দেড়টা পর্যন্ত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাঁবাড়ির পক্ষের আহত রোগী আসে ২২ জন। অন্যপক্ষটি পুলিশের গ্রেফতার এড়াতে কুলিয়ারচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়ার খবর পাত্তয়া গেছে।

 

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব ‘বলেন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন