এর আগে শনিবার দুপুর দেড়টা দিকে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজ হন ওই কিশোর।
আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার সেলিম চৌধুরীর ছেলে।
স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তার মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিখোঁজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·