গাজীপুরের শুটিং স্পট ও হোটেল-রিসোর্ট নিয়ে নতুন নির্দেশনা

২ সপ্তাহ আগে
সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ (জিএমপি)।

জিএমপির পক্ষ থেকে এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করা হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির

 

পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন