নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের উপরে একটি লাল শাল ছিল এবং পড়নে ছিল লুঙ্গি ও ফতুয়া। তিনি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালের ভিতরে শহীদ মিনারের সামনের মাঠে শুয়েছিলেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, টঙ্গীর সরকারি ওই হাসপাতালের ভিতরে মাঠে একটি শহীদ মিনার রয়েছে। সেই মিনারের সামনে গত কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন।
গত বুধবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা মরদেহ পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মরকুন এলাকার বাসিন্দা নূরুল ইসলাম জানান, একটি মানুষ হাসপাতালের সীমানার ভিতরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেনি। সময় মতো চিকিৎসা পেলে হয়তো লোকটি বেঁচে যেত।
আরও পড়ুন: কক্সবাজারে একদিনে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু
এ বিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরিচালক আফজালুর রহমান বলেন, ‘তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি আমাদের জানা নেই। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালের কম্পাউন্ডের ভিতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·