নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পটিয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বাসের সংঘর্ষ, নিহত ১
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিক্ষিকা ২৬ শে মার্চের প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তিনি অটোরিকশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন।
এ সময় হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
আরও পড়ুন: এপ্রিলে বিয়ে, টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কে প্রাণ হারালেন আনিসুর
স্থানীয়রা এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে যান।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু মেনে নেয়া যায় না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।
]]>

৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·