গাজীপুরে শারীরিক প্রতিবন্ধীরা পেলেন কৃত্রিম পা আর নিয়োগপত্র

৫ দিন আগে
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে বিশেষ পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন প্রতিবন্ধীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলৈন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে জানানো হয়, যেসব প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র দেয়া হলো, তাদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মপোযোগী করে গড়ে তোলা হয়েছে।

 

আরও পড়ুন: বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ মাদ্রাসা, যেভাবে কুরআন শিখছে শিশুরা

 

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি।

 

জেলা প্রশাসক উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করে তাদের আলিঙ্গন করেন এবং সরকারি সকল সুযোগ-সুবিধা তাদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরও পড়ুন: শতাধিক প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নে হাফেজ্জী চ্যারিটেবলের মানবিক উদ্যোগ

 

প্রশাসনিক এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে উপস্থিত উপকারভোগীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন