বুধবার (২৯ এপ্রিল) সকালে তাকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।
তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার
পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে ঘটনাটির সঙ্গে পুলিশের অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
দেলোয়ার হোসেনের অভিযোগ, তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করা হয়। ঘটনার পর তার বাসায় গিয়ে কিছু টাকা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টাও করেন অভিযুক্ত ব্যক্তিরা।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·