স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হোপ লোন কারখানায় থেকে ঝুট বের করা নিয়ে বিএনপির হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে৷ এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে হারুন অর রশিদের গাড়ি ভাংচুর করে ফরহাদ গ্রুপের লোকের। একপর্যায়ে হারুন গ্রুপের লোকজনকে ফরহাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত৷ তবে আহতদের মধ্যে হারুনের অবস্থা গুরুতর, তাকে হাসপাতালে ভর্তি করা হয়তো।
দলীয় সূত্রে জানা যায়, হারুন অর রশিদ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সংঘর্ষে জড়ানো দুই গ্রুপের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে তারা কখনো বিএনপি নেতা কাজী সাইদুল আলম বাবুল আবার কখনো মজিবুর রহমানের লোক বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসার আগেই সবাই চলে যায়। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় বিদ্যালয়ে তালা!
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি নিন্দনীয় কাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটিকে কখনোই প্রশ্রয় দিবে না। এটির তদন্ত হওয়া উচিত, তদন্তের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·