গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত এক কিমি এলাকা

২ সপ্তাহ আগে
গাজীপুরে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সোমবার (৩০ মার্চ) দুপুরে জয়দেবপুর রেলক্রসিং থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।


অভিযানে সিটি করপোরেশনের ভেকু দিয়ে সড়কের দুপাশে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত অনেকটাই দখলমুক্ত করা হয়।


আরও পড়ুন: চাঁদপুরে তিন নদীর মোহনায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘উচ্ছেদের পর কেউ যাতে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি থাকবে। এ ছাড়া অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন