শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়। শনিবার (১৪ মার্চ) দুপুরে বাড়ির ভাড়াটিয়া প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পায় বাড়ির মালিককে জানান।
আরও পড়ুন: গাজীপুর সিটিতে স্বাক্ষর জাল করে জাহাঙ্গীরের ঘনিষ্ঠকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ
পরে তিনি পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশ।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·