এরমধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে একসঙ্গে তিনজন মারা যান। স্থানীয়রা জানান, রোববার বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে গোয়ালে গরু আনার সময় বজ্রপাতে বজ্রপাতের কবলে পড়ে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৪০), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হয়। একই সময়ে পাশে থাকা একটি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে
একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরাচরে বজ্রপাতে ঘোড়াচালক মানিক মিয়ার (৩৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন জনের
এছাড়াও সাঘাটায় বজ্রপাতের শব্দে একবৃদ্ধের মৃত্যু হয়েছে। ইউএনও আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে গাইবান্ধার সাঘাটার পদুম শহরে গোসল করার সময় বজ্রপাতে আহত হলে আরেকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও ফুলছড়ি উপজেলার বুলবুলির চরেও বজ্রপাতে একজন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
]]>

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·