জানা গেছে, কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে চোরের দল পালিয়ে যায়। তবে ফেলে রেখে যায় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
আরও পড়ুন: ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকার লোকজন চলে আসলে চোরেরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেয়।
]]>

৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·