বুধবার (২৮ জানুয়ারি) এফডিসিতে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক রীয়াজ বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই। কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। তবে জুলাই অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিস্ট রিজিমের ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো তাদের হাতে রয়েছে। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারী দলের নেত্রী ও তার দলের লোকজন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে বাংলাদেশকে বিপজ্জনক অবস্থানে ঠেলে দিতে পারে।
এ সময় ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিপক্ষে গিয়ে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে, যা দুঃখজনক। তাই আসন্ন নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও, নির্বাচন যাতে বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনগণ ও তরুণদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আরও পড়ুন: নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে। জনআকাঙ্ক্ষা ব্যর্থ হবে। তাই নির্বাচন সফল করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন
নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় “তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে” শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও অ্যাড. জান্নাতুল ফেরদৌসী । প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
]]>
২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·