খোঁজ মিলছে না কলাবাগান থানার এসআই রাকিবুলের

৫ দিন আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার একজন উপ পরিদর্শকের (এসআই) খোঁজ মিলছে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

থানা সূত্রে জানা যায়, নিখোঁজ নতকওই পুলিশ কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।

 

পুলিশ আরও জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

 

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।

 

এ বিষয়ে কলাবাগান থানায় একটা জিডি হয়েছে।

 

আরও পড়ুন: ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

]]>
সম্পূর্ণ পড়ুন