শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে সোনা মিয়া নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চার জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। প্রাণ বাঁচাতে দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

১৬ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·