শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নিক্সন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ছোট বাচ্চাদের মধ্যে পানি ছিটানোকে কেন্দ্র করে স্থানীয় গামার পরিবার এবং বাবুল মোল্লার পরিবারের নারীদের বাগ্বিতণ্ডা হয়। স্থানীয় অন্যদের মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংস হয়।
আরও পড়ুন: খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নাসিরনগরে একজন নিহত
ওসি আরও জানান, ওই ঘটনার জের ধরে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গামার পরিবারের সদস্যরা বাবুলের পরিবারের ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষের ঘুসি এবং আঘাতে বাবুল মোল্লা অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
]]>
২ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·