শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়দের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন, দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুব মিয়ার বাড়ির নারীদের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে বশির মিয়া গুরুত আহত হয়। পরে স্বজনেরা আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি অফিসে আগুন, স্বতন্ত্র প্রার্থীর প্রতি অভিযোগ
নিহতের স্বজন খায়রুন্নেসা বলেন, দুপুরে আমাদের বাড়ির সবাই জমিতে কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগেই আলমগীর মিয়া তার লোকদের নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের ঘরের সব মেয়েদের নির্যাতন করে। পরে আমার চাচা বাঁচাতে আসলে তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করে।
তবে আলমগীর মিয়াসহ তার পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·