খালেদা জিয়ার দেখানো পথেই দেশ গড়বেন তারেক রহমান: শোকসভায় বক্তারা

৪ সপ্তাহ আগে
খুলনায় নাগরিক শোকসভায় বিএনপি নেতারা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। আপসহীন রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেই পথ ধরেই দল ও দেশ পরিচালনা করবেন তারেক রহমান। তারা বেগম খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করেন।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।


সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৪১ বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আপোষহীন দেশনেত্রীতে পরিণত হয়েছেন। তার সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বিশ্ব রাজনীতিতেও বিরল। জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: খুলনা-১: সনাতনী ভোটই জয়-পরাজয়ের ফ্যাক্টর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নন, তিনি পুরো জাতির সম্পদ। দেশের প্রতিটি প্রান্তে তার সুস্থতা কামনায় দোয়া হচ্ছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার নেতৃত্বের কথা স্মরণ করে তিনি বলেন, রাজপথ থেকেই তিনি গণতন্ত্রের লড়াইকে এগিয়ে নিয়েছেন।


সভায় আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকসভা শেষে বেগম খালেদা জিয়া ও প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন