খামেনির রাষ্ট্রীয় স্মরণসভা স্থগিত

১ সপ্তাহে আগে
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তিনদিনব্যাপী এই অনুষ্ঠান আজ রাতে শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে এর প্রস্তুতিও দেখা গিয়েছিল।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

পরদিন রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খামেনির নিহত হওয়ার খবর জানানো হয়। বলা হয়, শনিবার দুপুরে তেহরানে নিজ অফিসে নিহত হন খামেনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

ইরানের সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, খামেনিকে ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরেই খামেনির জন্ম। মাশহাদ শহরের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির বাবার সমাধি রয়েছে। তাকে দাফনের দিন-তারিখ এখনও ঠিক হয়নি। খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

 

আরও পড়ুন: এনডিটিভির প্রতিবেদন / হরমুজ প্রণালী দিয়ে কেবল চীনা জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

 

দাফনের আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষবিদায় জানাতে ‘বড়সড়’ আয়োজন করা হবে বলে নিজেদের টেলিগ্রামে ঘোষণা দেয় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যা আজ রাত ১০টায় শুরু হওয়ার কথা ছিল। 

 

তবে আয়োজকদের বরাত দিয়ে আজ বুধবার (৪ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।

 

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, অনুষ্ঠান পেছানোর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, ইরানের বিভিন্ন প্রদেশ থেকে তেহরানে এসে অনুষ্ঠানে অংশ নিতে চাওয়া অসংখ্য মানুষের অনুরোধে সময় পেছানো হয়েছে।

 

ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও)-এর সমন্বয় পরিষদ জানিয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার আয়োজনের প্রস্তুতিও চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন