সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া বলেন, “লিপ-সিঙ্ক করা এক ধরনের লেজি অ্যাক্ট। এর মানে আপনি আপনার শিল্পের জন্য যথেষ্ট পরিশ্রম করেননি। তিনি জানান, একজন শিল্পী হিসেবে তার নিজের কিছু নীতি আছে। এমন কোনো পারফরম্যান্স তিনি প্রকাশ্যে যেতে দিতে চান না, যা তিনি নিজেই শুনতে অস্বস্তি বোধ করবেন।
আরও পড়ুন: শাকিরার কনসার্টের টিকিট বুকিং শুরু
শুধু লিপ-সিঙ্ক নয়, গান বাছাই নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রেয়া ঘোষাল। তিনি জানিয়েছেন, ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না। তার মতে, অনেক গানে নারীদের কেবল ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়, যা তাকে অস্বস্তিতে ফেলে।
আরও পড়ুন: রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে যা জানালেন অরিজিৎ সিং
তবে শ্রেয়া জানান, যখন তিনি 'চিকনি চামেলি' গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন গান বাছাইয়ে অনেক বেশি সচেতন তিনি। নিজের নীতিতে অটল থেকে অশালীন বা বিতর্কিত গানের অনেক প্রস্তাবও সরাসরি ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·