রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এই এলাকায় মাদক, দুর্নীতি হয়। আমরা দুর্নীতির লাগাম টানতে চাই। দেশে বিদেশে তরুণদের কর্মসংস্থান করতে চাই।
তিনি বলেন, মা-বোনরা যেন নিরাপদের রাস্তায় হাটতে পারে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করবো। অপরাধী যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। মা ও গৃহিণীদের এই ফ্যামিলি কার্ড দিতে চাই। কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, এখানকার নদী-নালা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা সমস্যা রয়েছে। সেই নদী-নালা রক্ষায় আবারও খাল খনন করতে চাই। রাস্তাঘাট, স্কুল, কালভার্ট ভেঙে গেছে। আমরা এসব পুনরায় নির্মাণ করতে চাই।
আরও পড়ুন: অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না: তারেক রহমান
তারেক রহমান বলেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মানির পাশাপাশি প্রশিক্ষণ দিতে চাই।
তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকারের পাহাড়া জনগণকে দিতে হবে। আপনারা পাশে থাকলো আমরা সফল হতে পারবো।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·