ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর

৪ সপ্তাহ আগে ১০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন দল একাধিক সময় বলেছে এ দেশ সবুজ বাংলা বানাবে, ডিজিটাল বাংলা বানাবে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলা নির্মাণ করবে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশের একটি মাত্র দল ইসলামের পক্ষে নির্বাচন করছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাক্স।


মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘ভাল নীতি ও নেতা ছাড়া দেশের মানুষের মুক্তি নাই। ইসলাম শুধু মুসলিমের জন্যই নয়, মানুষের জন্য নয়, একটি পিপিলিকার স্বাধীনতার জন্যও, এর নামই হল ইসলাম। এ দেশে বহু নেতার নীতি দেখেছি, কিন্তু বাস্তবে মানুষ যা চায়, তা পায় না।’

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ‘আরও মায়ের কোল খালি করতে না চাইলে শান্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। চাঁদার মাধ্যমে দেশের মধ্যে অশান্তির আগুন জ্বালাতে না চাইলে, দেশের টাকা বিদেশে পাচার করতে না চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। গত ৫৪ বছরে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজির কারনে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই। টাকা বিদেশে পাচার হয়। এই দলকে আর ক্ষমতায় দেখতে চাই না। ইসলাম ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলাদেশে তৈরি হবে।’

আরও পড়ুন: ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়ধ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-০১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-০২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হক প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন