ক্রেতা সেজে দোকানে এনএসআই, বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

৬ দিন আগে
ক্রেতা সেজে দোকানে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। এ সময় গ্যাস সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চান ডিলার। আর তাতেই হাতেনাতে ধরা পড়েন ওই অসাধু ব্যবসায়ী। পরে তাকে জরিমানার আওতায় আনা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মেসার্স বরকত অ্যান্ড জেনারেল স্টোরে এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

জানা গেছে, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানটির ওপর নজরদারি রাখছিলেন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সংস্থাটির সদস্যরা ক্রেতা সেজে ওই দোকানে সিলিন্ডার কিনতে গেলে কারচুপির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

 

আরও পড়ুন: শেবাচিমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, সাংবাদিকের ওপর চড়াও!

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, মেসার্স বরকত অ্যান্ড জেনারেল স্টোর কর্তৃপক্ষ সান ও বেঙ্গল কোম্পানির গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটিতে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি নিচ্ছিল। এছাড়া দোকানে কোনো হালনাগাদ মূল্য তালিকাও ছিল না।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্য রাখা ও হালনাগাদ তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটি থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন