ক্যানসারের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

২ সপ্তাহ আগে
স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। অসুস্থতার কথা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি ক্যানসার জয়ের স্মৃতি রোমন্থন করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বিছানায় তোলা ছবি শেয়ার করে এক দীর্ঘ বিবৃতিতে ক্যানসার জয়ের স্মৃতি রোমন্থন করেন রাজশ্রী। জানিয়েছেন, শুরুতে ক্যানসারের কথা জানতে পেরে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েছিলেন।

 

শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক ও আবেগের যন্ত্রণা মোটেও সহজ নয় বলে জানান রাজশ্রী। তবে এ কঠিন পথ তিনি পাড়ি দিতে পেরেছিলেন তার পাশে থাকা পরিবার ও বন্ধুদের কারণে।

 

অভিনেত্রী জানান, কাছের মানুষরা তাকে প্রতিটি মুহূর্তে সাহস যুগিয়েছেন। আর এ সাহসেই ক্যানসারের সঙ্গে লড়তে পেরেছেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

 

আপনজনদের কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার কৃপার কথাও স্মরণ করেন রাজশ্রী। টিকে থাকার লড়াইয়ে শক্তিদাতা সৃষ্টিকর্তার কারণে জীবনকে নতুন করে দেখতে শিখেছেন। আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চান তিনি।

 

আরও পড়ুন: মেয়ের বিরল অসুখের কথা জানালেন বরুণ ধাওয়ান

 

প্রসঙ্গত, 'স্যাক্রেড গেমস' এবং 'ব্ল্যাক ওয়ারেন্ট'র মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন রাজশ্রী দেশপান্ডে। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তবে ভক্তদের প্রত্যাশা, সব বাঁধা কাটিয়ে স্বাভাবিক জীবনে শিগগিরই ফিরেবেন প্রিয় অভিনেত্রী।

 

আরও পড়ুন: হাসপাতালে সাবা, পাশে আছেন হৃতিক রোশন

]]>
সম্পূর্ণ পড়ুন