কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খান

৪ সপ্তাহ আগে
কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই নতুন কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি এবং বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।


সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার ও প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদের সই করা বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।


কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন: সহসভাপতি পদে দ্য ডেইলি স্টারের এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নাইমুর রহমান নাবিল, দফতর সম্পাদক পদে যুগান্তরের মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার রকি আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে স্টার নিউজের মো. তসলিম হোসেন (রনি)।
 

আরও পড়ুন: হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও দৈনিক জনবাণীর আজহারুল ইসলাম সুজন।


নবগঠিত কমিটির নেতারা আদালত অঙ্গনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন