বুধবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে এই আক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট বলতে চাই না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। কোথাও কালোবাজারি হচ্ছে, মজুত হচ্ছে- এসব উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
কালোবাজারির পরিচয় কালোবাজারি উল্লেখ করে তিনি বলেন, ‘দোষারোপের অতীতের কালচারে ফিরতে চাই না। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ, আলোচনা করতে চাওয়ার জন্য। জাতীয় ইস্যুতে সবসময় এক থাকবো। আমরা জাতীয় ইস্যুতে সংসদে আলোচনা অব্যাহত রাখতে চাই।’
সালাহউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশংসা পছন্দ করেন না, তাও প্রশংসা করতে হয়। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা প্রতিটি পেট্রোল পাম্পে তদারকি করেছি। না হলে আরও বিশৃঙ্খলা হতে পারতো।’
তিনি বলেন, ‘যত দোষ নন্দ ঘোষ। কোনো সরকারের সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কেউ স্বীকার করে না। কিছু হলেই বলে ওঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করে!’
আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে পেট্রোল: পেপার কাটিং দেখিয়ে প্রতিমন্ত্রী বললেন ‘নাউজুবিল্লাহ’
বিরোধী দলীয় নেতাকে সরকারের কর্মকাণ্ডের নেতিবাচক বক্তব্য না দেয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব কালচার থাকবে না। সব দেশের মধ্যে আইন শৃঙ্খলায় আমরা নজির স্থাপন করতে চাই।’
এ সময় জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘খবর প্রকাশিত হয়েছে, কারওয়ানবাজারে দৈনিক ১ কোটি টাকা চাঁদাবাজি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কাজ খুঁজে পাচ্ছেন না, তাকে একটা কাজ দিলাম।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত, মাশাআল্লাহ। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, এই কারণেই নিজের কাজ ভুলে যেতে পারেন।’
জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মিলন বলেন, ‘আগামী শনিবার জ্বালানি ঠিক হয়ে যাবে বলেছেন প্রতিমন্ত্রী। ভাগ্যিস আগামী ঈদের কথা বলেননি।’
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·