কেরানীগঞ্জ কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

১ সপ্তাহে আগে
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি মোহন লাল (৫৫) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কারাসূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক মোহন লাল পদ্মা সেতু (দক্ষিণ) থানার করা মামালার আসামি ছিলেন। তার বাবার নাম চিন্তা সিং। শরীয়তপুর জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।

 

আরও পড়ুন:  সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন