স্থানীয় গণমাধ্যম টিভি নাইন জানায়, বর্তমানে শাখাওয়াত মেমোরিয়াল ভোট গণনা কেন্দ্রে রয়েছেন মমতা। সোমবার (৪ মে) বিকেলেই সেখানে যান তিনি। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা।
তার স্পষ্ট অভিযোগ, ভোট ‘লুট’ করা হয়েছে এবং তাকে ‘জোর করে’ হারানো হয়েছে। এমনকি, তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা।
তবে আবার ফিরে আসবেন বলেও জানিয়েছেন এই তৃণমূল নেত্রী। যদিও তার করা অভিযোগের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নির্বাচন: নিজ আসনেই কি হারছেন মমতা?
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ‘চোর- চোর’ স্লোগান তুলেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রেই এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মমতা ওই ভোট গণনা কেন্দ্রে পৌঁছানোর আগেই সেখানে বিজেপি কর্মীদের জটলা ছিল। ছড়িয়েছিল উত্তেজনাও।
এরপর মমতার গাড়ি সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোতেই ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা।
মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোনোর কিছু আগেই ওই কেন্দ্রের অদূরে একটি পাম্পে বসেছিলেন তৃণমূলের কর্মীরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও সেখানে ছিলেন।
পরে জানা যায়, পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে। যদিও ওই সময়ে তৃণমূলের রাজ্য সভাপতি সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। পরে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যায়। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত!
উত্তেজনা বৃদ্ধি পেতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা কেন্দ্রের চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও। এর মধ্যেই বিজেপি সমর্থকরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও।
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·