নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয়। সবাইকে সঙ্গে নিয়েই লালমনিরহাট গড়ে তোলা হবে। আমার নাম ভাঙিয়ে কোথাও কোনো সুবিধা নেয়ার চেষ্টা যেন কেউ না করে। ভালো কাজের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, অতীতে অহংকারের পরিণতি কী হয়েছে তা সবারই জানা। তাই আমরা সকলের সাথে মিলেমিশে এগিয়ে চলবো।
আরও পড়ুন: লালমনিরহাটে যুবক-যুবতীদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
মন্ত্রী আরও জানান, দায়িত্ব নেয়ার পর তিনি সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাটের দীর্ঘদিনের গুরুতর সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়ার প্রচেষ্টা করছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·