শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কৃষি জমিতে ওই ল্যান্ডমাইন সদৃশ বস্তুগুলো পাওয়া যায়।
জানা যায়, গ্রামের এক কৃষক জমিতে সেচ দিতে গিয়ে নালা তৈরির সময় ৭টি বোমা সদৃশ বস্তু বেরিয়ে আসে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের সরিয়ে নেয়।
আরও পড়ুন: ব্রিজের ওপর বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইন বোমার মতো। মাটির নিচে পুঁতে থাকায় এখনো সঠিক সংখ্যা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এগুলো পাকিস্তানি সৈন্যরা ব্যবহার করতো।
ওসি আরও জানান, ইতিমধ্যে সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

৬ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·