ফিজ পেশোয়ার জালমির বিপক্ষে শনিবারও (১১ এপ্রিল) খারাপ করেননি। ১৭৩ রান উঠার ইনিংসে ৪ ওভারে ৩০ রান দিয়েছেন, ইকোনমি রেট সাড়ে ৭। বিনিময়ে নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালের উইকেট। কিপটে মোস্তাফিজের পারফরম্যান্সকে ছাপিয়ে গেছেন পেশোয়ার জালমির বাংলাদেশি পেসার নাহিদ রানা।
রানা লাহোরের বিপক্ষে ৩ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন আবদুল্লাহ শফিক ও উসামা মিরের উইকেট। নাহিদের সতীর্থ শরিফুল ইসলামও অবশ্য কিছুটা খরুচে ছিলেন। ২ ওভারে তিনি এক উইকেট নিয়েছেন ১৭ রানের বিনিময়ে।
আরও পড়ুন: পিএসএল শেষ ইমনের
মোস্তাফিজকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে নাহিদের পেশোয়ারও জিতেছে। লাহোরকে ৯৭ রানেই গুটিয়ে দিয়ে ৭৬ রানে জিতেছে তারা। বোলিং আক্রমণে মূল কাজটা সেরেছেন ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। ব্রেসওয়েল ও মুকিম দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। কিউই স্পিনার ৪ ওভারে রান দিয়েছেন ১৮, মুকিম ২১।
নাহিদ আগের ম্যাচেও আগুনঝরা বোলিং করেছেন। করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। করাচির ইনিংস গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। তাতে ২৪৭ রানের লক্ষ্য দেওয়া পেশোয়ার জিতে ১৫৯ রানের বড় ব্যবধানে। পেশোয়ারের জয়ে শরিফুল ইসলামও ১ উইকেট তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুমিম নেন ৩টি করে উইকেট।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·