কুয়েত সরকার দেশটির শ্রম বাজারকে আরও সংগঠিত করার উদ্দেশ্যে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। এতে, প্রবাসী কর্মীরা নতুনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং দীর্ঘদিন ধরে চলা ভিসা-ট্রেডিং সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান ব্যবস্থায় প্রায় সব প্রবাসীকে কাজ করার জন্য স্থানীয় কোনো মালিক বা স্পন্সর থাকতে হয়, যা অনেক সময় ভিসা ট্রেডিং এবং অবৈধ লেনদেনের কারণে ভোগান্তি পোহাতে হতো শ্রমিকদের। নতুন সিস্টেমে এই সমস্যায় পড়তে হবে না।
নতুন ফ্রিল্যান্স ভিসায় নির্দিষ্ট চাকরিদাতা বা মালিক ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই ভিসা পেতে বছরে সাতশ পঞ্চাশ থেকে এক হাজার কুয়েতি দিনার পর্যন্ত ফি নির্ধারণ হতে পারে।
আরও পড়ুন: কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আবেদনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে তাদের ঠিকানা, ই-মেইল, পরিচয় তথ্য ইত্যাদি যাচাইপত্র দিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে এই ব্যবস্থা। এটি চালু হলে প্রবাসীদের আর টাকা দিয়ে ভিসা ট্যাকারদের মাধ্যমে ইকামা নিতে হবেনা। সব নিয়ম ও চার্জ সরকারের মাধ্যমে সরাসরি হবে।
প্রবাসীরা বলছেন, এটি চালু হলে দালালদের দৌড়াত্ম্য বন্ধ হবে। প্রবাসীর স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ।
কুয়েত সরকারের এই ফ্রিল্যান্স ভিসা স্পন্সর ছাড়া কাজের সুযোগ শ্রম বাজারে নতুন পরিবর্তনের পথে বড় ধাপ বলে মনে করা হচ্ছে। এতে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে কাজের পরিবেশ আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
]]>
১ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·