কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

৪ সপ্তাহ আগে
কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সাথে এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। তবে শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।


কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: ভিজিএফের চালের তালিকা নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন