শুক্রবার (১৩ মার্চ) ‘আমরা নারী’, ‘সিওক হেলথকেয়ার’ এবং বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির যৌথ উদ্যোগে গ্রামীণ নারীদের জন্য এই কর্মসূচির আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডিপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন।
তিনি বলেন, ক্যান্সার এখন শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপন ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘রক্তরোগ ও ক্যান্সারজনিত জটিলতা দ্রুত শনাক্ত করা গেলে রোগীর জীবন রক্ষা করা সহজ হয়। তাই কোনো লক্ষণকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরি। সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং-ই হতে পারে এই রোগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।’
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
গ্রামীণ ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া নারীদের নিয়ে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সমিতির কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব।
তিনি বলেন, ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যার লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক উন্নয়ন। আমাদের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে কাজ করছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার; এই পাঁচটি মূল স্তম্ভের ভিত্তিতে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, সিওক হেলথকেয়ার বাংলাদেশে ক্যান্সার সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই লক্ষ্যেই ‘আমরা নারী’ ও ‘সিওক হেলথকেয়ার’ নারীর স্বাস্থ্য সচেতনতা ও উন্নয়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব, আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা, সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা এবং জীবনযাপনে ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
আরও পড়ুন: গুলশানে ‘আমরা নারী’র উদ্যোগে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ততার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
]]>

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·