শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ৩টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোস্তফা মিয়া মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে উলিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: পরিবারের ৮ সদস্যকে নিয়ে একসঙ্গে চিরঘুমে বাড়ির অভিভাবক রাজ্জাক
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·