বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
আরও পড়ুন: চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·