কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির নাম আইজা। তার বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। আইজার মৃত্যুর বিষয়টি রাতেই প্রথম আলোকে নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।
এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যুকুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবদুল আল মারুফ প্রথম আলোকে বলেন, হামের উপসর্গ নিয়ে আইজা গত সোমবার ভর্তি হয়। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু হাসপাতাল থেকে যতটা সম্ভব শিশুটিকে সেবা দেওয়া হচ্ছিল। তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজসহ জেলায় কোথাও নেই। রাতে শিশুটি মারা যায়।








Bengali (BD) ·
English (US) ·