শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ঔষধ, মোবাইল ফোন, মোবাইল চার্জার, শুকনো খাবার ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়েছে, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের বিবৃতি/নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।
আরও পড়ুন: খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের
জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ +965 69920013, +965 66516404, +965 50895161 এবং ইমেইল [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এদিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ হামলায় ৩ বাংলাদেশি আহত হওয়ার তথ্য জানিয়েছেন।
এএফপির খবরে বলা হয়েছে, ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান এক ভয়াবহ রূপ ধারণ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া এই হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
]]>
৬ দিন আগে
৪







Bengali (BD) ·
English (US) ·