স্থানীয় সূত্রে জানা যায়, মহসিনের চায়ের দোকানের পেছনে থাকা ময়লার ট্যাংকিতে পলিথিন মোড়ানো একটি অংশ দেখে সন্দেহ হলে তারা সেটি পরীক্ষা করে কাটা পা দেখতে পান। পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম ও এসআই প্রিয়েল পালিত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। উদ্ধারকৃত পায়ের অংশটি পরবর্তী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটি ৪৫ থেকে ৫০ বছর বয়সী কোনো পুরুষের, যা ডায়াবেটিসজনিত কারণে কেটে ফেলা হয়ে থাকতে পারে। পচনের চিহ্নও পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে পায়ের অংশটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
]]>

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·