কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

২ সপ্তাহ আগে
কুমিল্লার বরুড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. রবিউল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দুপুরে নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন।

 

আরও পড়ুন: প্রচারে হামলা মূলত কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ: হাসনাত‎

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন