সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কের হাসানপুর এলাকায় তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা হওয়া আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস একই লাইনে চলছিল। দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বাসের সঙ্গে পেছনের আরেকটি বাসের ধাক্কা লাগে। এ সময় সবার পেছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দিলে পরপর তিনটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ময়লার ট্যাংক থেকে পাওয়া কাটা পা কার?
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ‘অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·