বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বড়ঘোপ স্টিমার ঘাট থেকে উদ্ধার করা হয় হাঙরটি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে হাঙর ক্রেতাকে জরিমানা করা হয়।
স্থানীয় জেলেরা জানায়- কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার এক ট্রলারে ৮ ফুট লম্বা ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির হাঙ্গর ধরা পরে। পরে সেটি মাছ ব্যবসায়ী নুরুল হক কিনে নেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম বিরল প্রজাতির হাঙর বিলুপ্ত ও নিধন করার দায়ে নুরুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: টেকনাফ ও সেন্টমার্টিনে বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
বন বিভাগ কুতুবদিয়া অফিসের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, হাঙর নিধন বা আহরণ করার বিধান নেই। মোবাইল কোর্টে হাঙরটি উদ্ধার করা হয়েছে। এটি যাতে আর ব্যবহার করা না যায় তার জন্য হাঙরটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·