কিশোরগঞ্জে ‎শিশুদের ঝগড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

১ সপ্তাহে আগে
‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়া ও মারধরকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার ভাই ইব্রাহীম মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।


এ ঘটনার জের ধরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। পরে খবর পেয়ে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৩০ জন আহত হন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত


এ বিষয়ে ‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন