আহত মো. কান্তু মিয়া ইটনা উপজেলার পাগলশী গোয়ালপাড়া গ্রামের হাজী সফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী পাগলশী গোয়ালহাটি গামের আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদের ছেলে শামসুল মিয়ার সঙ্গে মো. কান্তু মিয়ার বিরোধ ছিল।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব বিরোধের জের ধরে শান্তু মিয়া ও শামসুল মিয়া লোহার রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে কান্তু মিয়াকে গুরুতর আহত করেন। কান্তু মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম
তিনি বর্তমানে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রোববার ইটনা থানায় একটি মামলা দাখিল করা হয়েছে।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·